পারস্পরিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব: পিটার হাস
প্রবাস নিউজ ডেস্কঃ
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আগামী মাসগুলোতে তিনি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
তিনি জলবায়ু, ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ এবং সম্পর্কের অগ্রগতির জন্য দুই দেশের সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলোর কথা উল্লেখ করেন।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, `আমি আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।`
তিনি বলেন, এটি (সাক্ষাৎ) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার একটি সুযোগ।
রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, `আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও মার্কিন বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।`
মন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের পর্যবেক্ষণ নিয়েও তিনি পিটার হাসের সঙ্গে আলোচনা করেছেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








