শাহজালালে নামতে পারল না আন্তর্জাতিক ফ্লাইট
ঘন কুয়াশার কারণে আজও (বুধবার) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো এ বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি কম হওয়ায় রিয়াদ থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া আরও ৭টি ফ্লাইটে বিলম্ব হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘন কুয়াশার কারণে জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বিত হয়েছে।
এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটও কয়েক ঘণ্টা বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








