ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

আইএমএফের দেয়া রিজার্ভের লক্ষ্যমাত্রা কখনও পূরণ করা যাবে না: অর্থম

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৫৯, ৯ জানুয়ারি ২০২৪  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে লক্ষ্যমাত্রা দিয়েছে, তা কখনও পূরণ করা যাবে না।

অন্য দেশের তুলনায় বাংলাদেশের রিজার্ভ ভালো অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

 

তিনি বলেন, আমাদের অর্থনীতির প্রাণবিন্দু; আমাদের মূল এলাকা যেগুলো রয়েছে, সেটি হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অন্য দেশের তুলনায় আমাদের রিজার্ভ ভালো অবস্থায় আছে। আমি দাবি করব, ভালো অবস্থানে রয়েছে।

 

আইএমএফের দেয়া লক্ষ্যমাত্রা এখনও পূরণ না হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, 

 

আইএমএফ যে টার্গেট দিয়েছে, তা কখনো পূরণ করা যাবে না। আইএমএফ কী টার্গেট দিয়েছে বলেন? ১২ দিনের ইনকাম হচ্ছে আমাদের লাইবেলিটি।

 

ব্যাংকিং খাত নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে আমরা রিফর্ম এনেছি। এই রিফর্মের কারণে আমরা এখনো জীবিত আছি। যদি আমাদের ৬-৯ সুদের হার না থাকত, আমরা যদি আগের মতো সুদের হার ২২-২৪ শতাংশ রাখতাম তাহলে এতদিন আমরা কোথায় চলে যেতাম। আমরা হারিয়ে যেতাম। দেশের অর্থনীতি হারিয়ে যেত, দেশের মানুষ হারিয়ে যেত। কিন্তু আজকে আমরা সেই কাজটি করতে দেয়নি। প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এটি সম্ভব।

 

এখন সুদের হার আবারও বাড়ানো নিয়ে তিনি বলেন, খাপ খাওয়ানো গেলে সুদের হার বাড়ানোই যায়। আমরা তা করতে পারব না। আমরা অমাদের ছোট ব্যবসায়ী এবং মাঝারি উদ্যোক্তাদের রক্ষা করেছি। পরে আমাদের খেলাপি ঋণ বেড়ে যাচ্ছিল। খেলাপি ঋণ যাতে না বাড়ে সে জন্য আমরা এটিকে বাস্তব অবস্থার নিয়ে আসছি। আমরা সময় বাড়িয়ে খেলাপি হতে দেয়নি। দুই একটা ক্ষেত্রে আমরা অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করেছি। সেগুলো এবার থাকবে না আশা করছি।

 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আগামী অর্থনীতিই হলো মূল চ্যালেঞ্জ। এবিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন, ঠিক বলেছেন। প্রধানমন্ত্রী যে চিন্তা করেন আমরাও একই চিন্তা করি‌। আমাদের আলাপ আলোচনা হয়। অর্থনীতির দুর্বল হলে সরকার কিভাবে টিকে থাকবে এবং দেশ কিভাবে এগিয়ে যাবে। আমি এখনও বলি, আমরা ভালো অবস্থানে আছি।

 

সর্বশেষ
জনপ্রিয়