ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৫৭, ৯ জানুয়ারি ২০২৪  

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

 

সোমবার (৮ জানুয়ারি) রাতে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো জয় পাওয়ায় শেখ হাসিনাকে মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান দেশটির প্রেসিডেন্ট। এতে বলা হয়, ‘শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতি তার নেতৃত্ব ও অঙ্গীকারের স্বীকৃতি।’

 

প্রেসিডেন্ট মুইজ্জু তার বাণীতে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, সম্মান এবং মূল্যবোধের ভিত্তিতে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দুই পক্ষের সম্পর্কের দীর্ঘকালের ইতিহাস তুলে ধরেন। 

মালদ্বীপের প্রেসিডেন্ট তার বার্তা শেষ করেন এই বলে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সমৃদ্ধ হবে এবং উভয় দেশের জন্য তা সুফল বয়ে আনবে।

 

সর্বশেষ
জনপ্রিয়