ভোট দিতে হেলিকপ্টারে বাড়ি এলেন ইতালি প্রবাসী
প্রবাস নিউজ ডেস্কঃ
ভোট দিতে হেলিকপ্টারে করে সপরিবারে বাড়িতে আসলেন কিশোরগঞ্জের কটিয়াদীর আবুল কাশেম স্বপন (৪৫) নামের এক ইতালি প্রবাসী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কটিয়াদী পৌরসভার তাহেরা নূর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন তিনি। এ সময় তাকে দেখতে শত শত মানুষ ভিড় করেন।
আবুল কাশেম স্বপন কটিয়াদী পৌরসভার তেলিচাড়া এলাকার মেনু মিয়ার একমাত্র ছেলে। স্বপন ১২ বছর ধরে ইতালি থেকে ব্যবসা করেন। তিনি কটিয়াদী উপজেলা প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের সভাপতি। হেলিকপ্টারে করে স্বপন, তার বাবা মেনু মিয়া, তার স্ত্রী হোসনা আক্তার ও ছোট ছেলে বিজয়কে নিয়ে বাড়িতে আসেন।

এ বিষয়ে আবুল কাশেম স্বপন জানান, মূলত বাবার স্বপ্ন পূরণ করতে ও সামনে নির্বাচনে ভোট দিতেই বাড়িতে এসেছি। আমি আওয়ামী লীগের সমর্থক। তাই নির্বাচনকে সামনে রেখে বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার করে বাড়ি এসেছি। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত। আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিয়েছি। আগামীতেও মানুষের জন্য কাজ করতে চাই।
স্বপনের বড় চাচা নুরুল ইসলাম জানান, আমার ভাতিজা স্বপন তার পরিবারের সবাইকে নিয়ে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসছে। আমরা আওয়ামী লীগের সমর্থক সেও আওয়ামী লীগ করে তাই তারা নির্বাচনে বাড়িতে আসতেছে।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্বপনের বন্ধু আমিনুল হক ফয়সাল জানান, প্রতিটি নির্বাচনে স্বপন বাড়িতে আসেন। এবারও এসেছেন। তার আসাতে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। স্বপন এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








