পঞ্চমবারের মতো দেশের সেরা ব্র্যান্ড বিকাশ
প্রবাস নিউজ ডেস্কঃ
ভোক্তা জরিপে টানা পঞ্চমবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড়ের ১৫তম আসর। এনসার্চ লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী দি ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
এ আয়োজনে শীর্ষ ১৫টি ব্র্যান্ডের মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ। পরপর পাঁচ বছর সম্মানজনক এ স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা সপ্তম বারের মতো ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।
এক যুগের যাত্রায় দেশের সব শ্রেণী-পেশার মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে সকলের জীবনের অংশ হয়ে উঠেছে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে গেছে, সেই অবদানের ধারাবাহিক স্বীকৃতিই এবারের এ অর্জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, চিফ রিস্ক অফিসার আহম্মেদ আশিক হোসেন, হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভোক্তা সন্তুষ্টি অর্জনে ব্র্যান্ডগুলোকে আরও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত প্রায় দেড় যুগ ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজন করে আসছে। দেশজুড়ে ৮ বিভাগ থেকে ১০ হাজার ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এবারের আয়োজনে মোট ৫৬টি অ্যাওয়ার্ড দেওয়া হয়, পাশাপাশি ৪০টি ক্যাটাগরির ২য় ও ৩য় ‘মোস্ট লাভড ব্র্যান্ড’এর নামও ঘোষণা দেওয়া হয়।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








