ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে প্রধানমন্ত্রী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৪৮, ১৮ মার্চ ২০২৩  

টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে প্রধানমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সশস্ত্র বাহিনী তাদের গার্ড অব অনার দেয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। পরে কেন্দ্রীয় ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে, সকাল ১০টার দিকে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ৮টার দিকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা। অন্যদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যান

সর্বশেষ
জনপ্রিয়