ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

ইতিহাস গড়ে সোনার দাম লাখ টাকা ছুঁই ছুঁই

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৪১, ১৮ মার্চ ২০২৩  

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা

আগামীকাল রোববার (১৯ মার্চ) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সর্বশেষ
জনপ্রিয়