কুয়েতে কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার ২৫ বছর পূর্তি উদ্যাপান
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার ২৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কুয়েতের আব্বাসিয়ায় আরোজ দামাস্কাস রেস্টুরেন্টে সংস্থা সদস্যদের ‘প্রবাসী রেমিটারস যোদ্ধা সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
অ
কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থা কুয়েতের ২৫ বছর পূর্তি উদ্যাপান অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সময় সংবাদ
মঈন উদ্দিন সরকার সুমন
সংগঠনের সভাপতি আ ক ম আজাদ ও সাধারণ সম্পাদক মো. আমির হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বাদেশিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আলমগীর হোসাইন।
১৯৯৭ সালে কুয়েতে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থা নামে এই সংগঠন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের ২৫ বছরের সফলতার কথা তুলে ধরে বক্তব্য দেন সংস্থার সহসভাপতি নুরুল আমিন নুর, হাফেজ আব্দুল আউয়াল, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ করিম প্রমুখ।
দীর্ঘ ২৫ বছর সংগঠনে থেকে সেসব সদস্য কৃতিত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখেছেন তাদের ‘রেমিটারস যোদ্ধা সম্মাননা স্মারক ২০২৩’ প্রদান করা হয়। এই সম্মাননায় ভূষিত হন আ ক ম আজাদ, হাফেজ মোহাম্মদ আবদুল আউয়াল, মোহাম্মদ আমির হোসেন মজুমদার, মো. মহিউদ্দিন মজুমদার, মোহাম্মদ আবু হানিফ, মাওলানা লিয়াকত আলী, মো. আবুল কালাম, মো. জসিম উদ্দিন, মো. মফিজুল ইসলাম।
শেষে সকল প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








