ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৫ শ্রাবণ,  ১৪৩৩

অ্যাকাউন্টে জমা হয়েছে আইএমএফ-এডিবির ১০৯ কোটি ডলার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৩২, ১৬ ডিসেম্বর ২০২৩  

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে ঋণ সহায়তার এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যুক্ত হয়।

রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমকে তিনি জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিবির ঋণের ৪০ কোটি ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এই অর্থের পরিমাণ ১০৮. ৯৮ কোটি ডলার।

এছাড়া বিশ্ব ব্যাংকসহ অন্যান্য ঋণের অরও অর্থ যুক্ত হওয়ার কথা রয়েছে। আর্থিক সংকটের সময়ে এটা স্বস্তির খবর বলে মন্তব্য করেন তিনি।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিপিএম-৬ অনুযায়ী হিসাব করা হলে রিজার্ভ দাঁড়াবে ২০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

সর্বশেষ
জনপ্রিয়