ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৫ শ্রাবণ,  ১৪৩৩

চীনকে পেছনে ফেলে নিট পোশাক রফতানির শীর্ষে বাংলাদেশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৮:৪৩, ৮ ডিসেম্বর ২০২৩  

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে নিট পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এ স্বীকৃতি অর্জন করেছে দেশের পোশাক খাত। সম্প্রতি ইইউর আনুষ্ঠানিক পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাট জানিয়েছে এ তথ্য।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ইইউতে বাংলাদেশের নিট পোশাকের রফতানিরে পরিমাণ ৮৩১ কোটি ইউরো। ফাইল ছবি

এতে বলা হয়, ২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রফতানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রফতানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।

তবে প্রথম তিন প্রান্তিকে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয়েরই নিট পোশাক রফতানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের নিট পোশাক রফতানি কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।

মূলত ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাহিদা কমে যাওয়াই এজন্য দায়ী বলে জানিয়েছে ইউরোস্ট্যাট। তথ্য বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ইইউ এর নিট পোশাক খাতের আমদানি ১৭ দশমিক ৭১ শতাংশ বা ৩ হাজার ১৯৪ কোটি ইউরোতে নেমে আসছে। গত বছরের একই সময়ে চাহিদা ছিল ৩ হাজার ৮৮২ কোটি ইউরোর।

সর্বশেষ
জনপ্রিয়