২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন
প্রবাস নিউজ ডেস্কঃ
ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ২০২৪ সালের এই আসরকে সামনে রেখে নারী ও পুরুষ টুর্নামেন্টের জন্য দুটি আলাদা লোগো প্রকাশ করেছে আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে জুন মাসে। একই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আজ (বৃহস্পতিবার) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে আইসিসির সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি।
আইসিসি প্রকাশিত এবারের বিশ্বকাপ লোগোটি বেশ স্বতন্ত্র। এতে ব্যাট, বল এবং উৎসাহের একটি কল্পনাপ্রসূত সংমিশ্রণ করা হয়েছে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে চিত্রিত করে।
আইসিসির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেইরে ফার্লং বলেন, ‘বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের চরম উত্তেজনাপূর্ণ ও চেয়ারে-আবদ্ধ (আসন) রাখার মতো দারুণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে আইসিসি মেন্স অ্যান্ড ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা আশা করি এই ভিডিও ক্রিকেটীয় দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করেছে।’
ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ৪ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত। ২০ দলের মোট ৫৫টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।
অন্যদিকে বাংলাদেশের মাটিতে সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ফাইনালসহ ২৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








