এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
এবারও সেরা করদাতা হয়েছেন মো. কাউছ মিয়া। ২০২২-২৩ করবর্ষে ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা হন তিনি।
এ নিয়ে টানা ১৫ বছর সেরা করদাতা হলেন এ ব্যবসায়ী। কাউছ মিয়া হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগে গত বছর ‘সিনিয়র সিটিজেন’ ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিলেন মো. কাউছ মিয়া। ১৯৫৮ সাল থেকে কর দেওয়া শুরু করেন তিনি।
ব্যবসায়ী ক্যাটাগরিতে কাউস মিয়ার সঙ্গে সেরা করদাতা হয়েছেন গাজী গোলাম মোর্তজা, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম ও এসএম মাহবুবুল আলম।
এবার মোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে এনবিআর।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








