বাংলাদেশ ফাইন্যান্সের ‘গ্রিন ডিপোজিটে’র যাত্রা
প্রবাস নিউজ ডেস্কঃ
যাত্রা শুরু হলো বাংলাদেশ ফাইন্যান্সের ‘গ্রিন ডিপোজিট’। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এর উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ফাইন্যান্স আয়োজিত টাউন হলে ‘গ্রিন ডিপোজিট’ উদ্বোধন হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান বলেন, ‘গ্রিন ডিপোজিট’ একটি নতুন উদ্যোগ। যে উদ্যোগের মাধ্যমে কাস্টমারের আমানত শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার দিকে যে অর্থায়নগুলো- বিশেষ করে সবুজ অর্থায়ন, নারী উদ্যোক্তাসহ নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির যে প্রয়াস শুধুমাত্র সেখানেই বিনিয়োগ করা হবে। এটি শুধু আর্থিক স্বনির্ভরতা বা উন্নয়ন নয়। একটি বাসযোগ্য শহর এবং পরিবেশবান্ধব পৃথিবী তৈরি করারও অনন্য প্রয়াস।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই বাসযোগ্য পৃথিবী। প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন প্রভাবকে প্রতিরোধ করা গেলে গ্রিন হাউজের মতো প্রভাব থেকে পরিবেশকে অনেকাংশে রক্ষা করা সম্ভব। কার্বন নির্গমন নেট শূন্যে নামিয়ে আনতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। কার্বন নিরপেক্ষতার এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ফাইন্যান্সও নিয়ে এসেছে শতভাগ পরিবেশবান্ধব আর্থিক সেবা ‘বাংলাদেশ ফাইন্যান্স গ্রিন ডিপোজিট’।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








