মানবাধিকার রক্ষায় বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা জেনেভায়
প্রবাস নিউজ ডেস্কঃ
সুইজারল্যান্ডের জেনেভায় ইউনিভার্সালি পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে মানবাধিকার রক্ষায় বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এবার বাংলাদেশের চতুর্থ রিভিউ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালে বাংলাদেশের পিরিয়ডিক রিভিউ হয়েছিল। এসময়ে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।
আইনমন্ত্রী বলেন, গত রিভিউয়ের পর বাংলাদেশে মানবাধিকার সম্পর্কিত বেশকিছু আইন প্রণয়ন করা হয়েছে, সেগুলো তুলে ধরেছি। এছাড়াও দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশের এবারের রিভিউয়ে ১১২টি দেশ অংশ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অধিকাংশ দেশই নিজেদের বক্তব্যে মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে। এছাড়াও নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, আর্থসামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্যনিরাপত্তা, সবার জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে সরকারের অগ্রগতিও প্রশংসিত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় অংশগ্রহণকারী দেশগুলো বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
মানবাধিকার রক্ষায় বাংলাদেশের উদ্যোগগুলোকে এগিয়ে নিতে অংশগ্রহণকারী দেশগুলো বেশকিছু সুপারিশ করেছে বলেও জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, এসব সুপারিশের মধ্যে রয়েছে- জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যক্রম ও ব্যবস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারকরণ, জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন ব্যবস্থাকে শক্তিশালী করা, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা, প্রতিবন্ধী সুরক্ষা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, ধর্মীয় অসহিষ্ণুতা দূর করতে পদক্ষেপ অব্যাহত রাখা, শিক্ষাব্যবস্থার উন্নতিতে জোর দেওয়া, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অভিবাসীদের সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বাল্যবিয়ে রোধ করতে উদ্যোগ জোরদার করা, মানবপাচার বন্ধ চেষ্টা অব্যাহত রাখা।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








