ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে হোঁচট, পতনে সূচক ও লেনদেন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ নভেম্বর ২০২৩  

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সবগুলো সূচকের মান। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন।

দেশের দুটি স্টক এক্সচেঞ্জেই কমেছে সবকটি সূচকের মান। 

 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

 

ডিএসইতে এদিন কমেছে সবকটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭ দশমিক ৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১২৩ দশমিক ২১ পয়েন্ট ও ১ হাজার ৩৫৯ দশমিক ৯১ পয়েন্টে।

 

এ ছাড়া রোববার ডিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

 

লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এছাড়া ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়ার, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও জেমিনী সী ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

 

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৪২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৫১ দশমিক ১৭ পয়েন্টে ও ১০ হাজার ৯৫ দশমিক ২৭ পয়েন্টে।

 

 

এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ২ দশমিক ১৪ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০৫ দশমিক ৬৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫৯ দশমিক ৩১ পয়েন্টে ও ১ হাজার ১৭২ দশমিক ৭০ পয়েন্টে।

 

সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ টাকা।

 

সিএসইতে ১৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারদর।

 

সর্বশেষ
জনপ্রিয়