শপথ নিলেন নবনির্বাচিত এমপি আফরোজা হক রীনা
প্রবাস নিউজ ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পত্নী আফরোজা হক রীনা। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ সভাপতি।
বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক রীনাকে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। এর পরে প্রথানুযায়ী রীনা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন।
এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








