দেড় লাখ টন আলু আমদানির অনুমতি, এলো ২৭০০ টন
প্রবাস নিউজ ডেস্কঃ
গত সাত দিনে এক লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। অনুমতির বিপরীতে ২ হাজার ৭০০ টন আলু দেশে এসেছে।
সোমবার (৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলু আমদানির এ তথ্য জানানো হয়েছে।
দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই কৃষিপণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
চলতি বছরের শুরু থেকেই আলুর বাজার চড়া। এরমধ্যে বেশিভাগ সময় আলুর দাম প্রতি কেজি ৫০ টাকায় ছিল। যেখানে সাধারণ মানুষ ২০ থেকে ২৫ টাকায় আলু কিনতে অভ্যস্ত। তবে শেষ পর্যন্ত কয়েক দফা দাম বেড়ে খুচরা দোকানে আলু ৬০ টাকা পর্যন্ত উঠেছে।
এরমধ্যে গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ৩১ অক্টোবর হিমাগার থেকে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি করতে সারাদেশে জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
এসব উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আলুর দাম এখন কিছুটা কমতির দিকে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








