অক্টোবরে রপ্তানি কমেছে ১৩.৬৪ শতাংশ
প্রবাস নিউজ ডেস্কঃ
তৈরি পোশাকের রপ্তানি কমায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি ১৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় এসেছে ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা এক বছর আগে ছিল ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে মোট রপ্তানি আয় দাঁড়ালো ১৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৫২ শতাংশ বেড়েছে
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ। কিন্তু, পরের মাসগুলোতে প্রবৃদ্ধির হার কমে অর্থবছরের প্রথম প্রান্তিকে ৯ দশমিক ৫ শতাংশ হয়েছে।
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মাছ, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যের পাশাপাশি হোম টেক্সটাইল থেকে রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








