গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ২১
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৭ মার্চ) বিকেলে বিকেলে ভবনটিতে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান ও পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জহির এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস এ উদ্ধার অভিযান শুরু হয়। রাজউকের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর তারা উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানের শুরুতেই দুই জনের মরদেহ উদ্ধারের পর একটি মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের পাঁচ তলা ভবনের নিচ তলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান ছিল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








