ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির ‘অদ্ভুত কাণ্ড’, গাড়ি ডুবল সাগরে!

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৪:১৩, ৩০ অক্টোবর ২০২৩  

কর্মব্যস্ততার মাঝে একটু বিশ্রামের আশায় মালয়েশিয়ার মেলাক্কা প্রদেশের ক্লেবাং সমুদ্র সৈকত গিয়েছিলেন এক প্রবাসী বাংলাদেশি। কিন্তু সমুদ্রের জোয়ারের পানিতে সৈকতে বিশ্রাম ও সমুদ্রের বাতাস উপভোগ করার পরিকল্পনা ভেস্তে যায় তার। তবে ভুক্তভোগীর নাম-পরিচয় প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় সমুদ্র সৈকত ঘুরতে গিয়ে ডুবতে বসে প্রবাসী এক বাংলাদেশির গাড়ি।

স্থানীয় সময় শনিবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি সৈকত এলাকায় বিশ্রাম নিতে গেলে এ ঘটনা ঘটে।

 

সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট এক বিবৃতিতে জানিয়েছেন, সৈকতে বিশ্রাম নিতে গিয়ে একপর্যায়ে ওই বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। তিনি তার গাড়ির হ্যান্ডব্রেক লাগাতে ভুলে গিয়েছিলেন। যার ফলে গাড়িটি সমুদ্রের জোয়ারের পানিতে পিছলে গিয়ে পরে বালিতে আটকে যায় এবং অচল হয়ে গাড়ির অর্ধেক ডুবে যায়।

 

ততক্ষণে বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন ওই বাংলাদেশি। 


পুলিশের ভাষ্যমতে, গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় ওই বাংলাদেশির বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়িটির কোনো অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে কোনো সংযোগ ছিল না। 

 

পরে মেলাকা হিস্টোরিক সিটি কাউন্সিল (এমবিএমবি) গাড়িটি সরিয়ে নেয় এবং মালিকের কাছ থেকে দাবি করা টোয়িং খরচ সম্পর্কিত প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের জব্দ স্থানে নিয়ে যাওয়া হয়।

 

সর্বশেষ
জনপ্রিয়