ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৪৭, ২৪ অক্টোবর ২০২৩  

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে আমরা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সব অংশীদারদের শান্তিপূর্ণ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।’

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নে বলা হয়, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীনরা সহিংসতায় উসকানি দিচ্ছেন। এর মধ্যে রয়েছে বিরোধী নেতাদের বিরুদ্ধে রাশিয়ার ইউরেনিয়াম ব্যবহারের হুমকি। এই অভিযোগগুলো কীভাবে দেখছে মার্কিন পররাষ্ট্র দপ্তর? 

জবাবে মিলার বলেন, ‘সুনির্দিষ্ট এই অভিযোগের বিষয়ে আমার কিছু বলার আছে বলে মনে হয় না।’

সর্বশেষ
জনপ্রিয়