যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তার চালানের প্রথম কিস্তি ফিলিস্তিনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সহায়তা দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে সহযোগিতা বাক্স হস্তান্তর করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তার মধ্যে শুকনা কেক, বিস্কুট, জরুরি চিকিৎসাসামগ্রী, নারী ও শিশুদের জন্য স্যানিটারি আইটেমসহ শুকনা খাদ্যসামগ্রী রয়েছে। চালানের প্রথম কিস্তিতে ৫৮৭ কেজি ত্রাণসামগ্রী আছে। সেগুলো ইজিপ্ট এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মিসরের কায়রোতে পাঠানো হচ্ছে। কায়রোতে বাংলাদেশ দূতাবাস মিসরীয় এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেগুলো বিতরণের ব্যবস্থা করবে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার সংক্ষিপ্ত বক্তব্যে সংকটের এই মুহূর্তে ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি ফিলিস্তিনের জনগণকে আরো সহায়তার আশ্বাস দেন। তিনি মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় এই মানবিক সহায়তা পাঠাতে সহযোগিতার জন্য ঢাকায় মিসরীয় দূতাবাস এবং ইজিপ্ট এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ফিলিস্তিনের জন্য দৃঢ় ও অবিচল সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞকতা জানান।
গাজার জনগণের জন্য প্রয়োজনীয় সহায়তার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








