আড়াই শতাংশ বাড়তি প্রণোদনায় ডলার কিনতে পারবে ব্যাংক
প্রবাস নিউজ ডেস্কঃ
ডলার কেনার দর বাড়াল ব্যাংক। আজ রবিবার থেকে ব্যাংকগুলো প্রতি ডলারে ১১০ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে। তবে ডলার বিক্রির দর ১১০ টাকা ৫০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত শুক্রবার অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শনিবার এই সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
ডলার কেনার সর্বোচ্চ দরের চেয়ে বিক্রির দর কম হওয়ার সিদ্ধান্তে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ।
ডলারের দর বাড়তে থাকায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করছে ব্যাংকগুলো।
কখনোই কেনার চেয়ে বিক্রির দর কম ছিল না। এবারই প্রথম কেনার চেয়ে বিক্রির দর কম দেখানোর সুযোগ দেওয়া হলো।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








