ডলার কেনার দর বাড়ল
প্রবাস নিউজ ডেস্কঃ
ডলার কেনায় দর বাড়াল ব্যাংকগুলো। আগামীকাল রোববার থেকে ব্যাংকগুলো প্রতি ডলারে ১১০ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে। যদিও ডলার বিক্রির দর ১১০ টাকা ৫০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় শুক্রবার অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার এ সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়েছে।
ডলার কেনার সর্বোচ্চ দরের চেয়ে বিক্রির দর কম হওয়ার সিদ্ধান্তে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ।
ডলারের দর হুহ করে বাড়তে থাকায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করছে ব্যাংকগুলো। কখনোই কেনার চেয়ে বিক্রির দর কম ছিল না। এবারই প্রথম কেনার চেয়ে বিক্রির দর কম দেখানোর সুযোগ দেওয়া হলো।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








