সবসময় ফিলিস্তিনের পাশে আছি, ওআইসিভুক্ত ১৪ দেশের প্রতিনিধিকে প্রধানমন্ত্রী
প্রবাস নিউজ ডেস্ক:
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওআইসিভুক্ত ১৪ দেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় সমর্থন জানিয়ে আসছি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে ব্রিফ করেন।
এদিকে ফিলিস্তিনিদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ পাঠানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল দিবসের এক আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
ফিলিস্তিনে ওষুধ সামগ্রী পাঠানোর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন, ইসরাইলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন। নিজের জীবনের হতাহতের ক্ষত থেকে তিনি ফিলিস্তিনের স্বজন হারানোদের পাশে দাঁড়ানোর কথা বলছেন।
তিনি বলেন, আমরা অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে চাই। এক্ষেত্রে দ্রুততম সময়ে ওষুধ সামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব সব চেষ্টাই আমাদের করতে হবে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








