রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চায় এফবিসিসিআই
প্রবাস নিউজ ডেস্ক:
মাহবুবুল আলম বলেন, এ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন হচ্ছে। যা দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বের স্থায়ী অঙ্গীকারের একটি উৎকৃষ্ট উদাহরণ।
বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য তুলে ধরে মাহবুবুল আলম আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির ৪৫ শতাংশ গেছে ইউরোপে। তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য এর মধ্যে অন্যতম। বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।
বাংলাদেশের জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেন তিনি। ইইউয়ের এ সহায়তা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, সরবরাহ চেইন, উন্নত জল ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিল্প দূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








