ফিলিস্তিনে মানবিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ চায় বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্ক:
বাংলাদেশ ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাতে আগ্রহী হলেও পথ বন্ধ থাকায় সেটি সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মার্কিন প্রশাসনকে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
সোমবার (১৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, মধ্যপ্রাচ্যের যে সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকায় যে বিস্ফোরণ উন্মুখ পরিস্থিতি তৈরি হয়েছে, গতকালও ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে গেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, সেটা করা হবে।
তিনি বলেন, এরই মধ্যে একটি জরুরি বৈঠক ডেকেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেও ফিলিস্তিনিদের ব্যাপারে জাতির পিতা শেখ মুজিবুর রহমান অনুসৃত নীতি আমরা অনুসরণ করবো। সে অনুসারে কথা বলবো।
মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে আমাদের যে চাওয়া, সেটা গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানিয়েছি। আমরা তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাচ্ছি। বিশেষ করে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। এছাড়া মানবিক সহায়তার সুযোগ চেয়েছি। কারণ, এ মুহূর্তে আমরা যদি মানবিক সহায়তা করতেও চাই, সেটার পথ বন্ধ রয়েছে। মিশরের ভেতর দিয়ে যে একটা পথ রয়েছে, সেটা দিয়ে কোনো মানবিক সহায়তা পাঠানোর সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠাতে আগ্রহী। ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের যথেষ্ট আগ্রহ ও সমবেদনা রয়েছে। আমরা চাই, দ্রুত মানবিক সহায়তার সুযোগ তৈরি হোক। এ ব্যাপারে মার্কিন প্রশাসনকে উদ্যোগ নিতে বলেছি। তারাও বলছেন, ইসরাইলের গাজা দখল করা কোনো প্রজ্ঞার কাজ হবে না।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








