ওয়াশিংটন বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়: মার্কিন উপসহকারী মন্
প্রবাস নিউজ ডেস্ক:
বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান।
বৈঠক শেষে এক ফেসবুক পোস্টে আফরিন আক্তার লিখেছেন, 'পররাষ্ট্রসচিব মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলমের সঙ্গে দেখা করে আমি আনন্দিত।'
বাংলাদেশে মার্কিন দূতাবাসের এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এর বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করেছেন।
আলোচনার বিষয় ছিল-যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং বাংলাদেশের জনগণের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটদান নিশ্চিত করতে সরকারি প্রচেষ্টা।
আজ ভোরে বাংলাদেশে পৌঁছান আফরিন আক্তার। আগামীকাল তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা আছে।
এর আগে গত বছরের নভেম্বরেও ২ দিনের সফরে তিনি বাংলাদেশে এসেছিলেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন









