আওয়ামী লীগ কার্যালয়ে মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল
প্রবাস নিউজ ডেস্ক:
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে মার্কিন প্রতিনিধিদলের ৩ সদস্য সেখানে যান। দলের সভাপতির কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানান আওয়ামী লীগের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরই মধ্যে মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে। উভয়পক্ষের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলাপ হতে পারে।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








