চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে: বিশ্বব্যাংকের
প্রবাস নিউজ ডেস্কঃ
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় ধীর গতিতে হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী বছরের জুনে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। যা আগের অর্থবছরে ছিল ৬ শতাংশ।
এর আগে, গত এপ্রিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।
তবে, মূল্যস্ফীতি হ্রাস ও বাহ্যিক খাত ধীরে ধীরে স্বাভাবিক হলে আগামী অর্থবছরে (২০২৪-২৫) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে উন্নীত হতে পারে বলেও জানিয়েছে তারা।
বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, বিদেশি খাতের স্থিতিশীলতা নির্ভর করে বিনিময় হারের অস্থিরতা দূর করা ও বিনিময় হারের সীমা তুলে নেওয়ার ওপর।
তারা আরও বলেছে, 'অভ্যন্তরীণ ও বৈশ্বিক পণ্যের দামের ওপর নির্ভর করে মূল্যস্ফীতি অব্যাহত থাকতে পারে।'
বিশ্বব্যাংক বলছে, ২০২৪ সালের জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিকে অনিশ্চয়তার সম্ভাবনা আছে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








