বাংলাদেশে ‘নর্থইস্ট নিউজ’ ব্লক করার নির্দেশ বিটিআরসির
প্রবাস নিউজ ডেস্কঃ
ভারতীয় সংবাদ পোর্টাল ‘নর্থইস্ট নিউজ’ ব্লক করার জন্য মোবাইল অপারেটর এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
ভারতীয় সংবাদ পোর্টাল 'নর্থইস্ট নিউজ' ব্লক করার জন্য মোবাইল অপারেটর এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
গত মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বরাত দিয়ে এ ব্যাপারে ইমেইল করে পোর্টালটি তাৎক্ষণিক ব্লক করার নির্দেশ দেয়। বিটিআরসির এই ইমেইল দ্য ডেইলি স্টার দেখেছে।
নর্থইস্ট নিউজ শুধুমাত্র ডিজিটাল প্লাটফর্মে উত্তর-পূর্ব ভারতকেন্দ্রীক খবর প্রকাশ করে। বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু লেখা প্রকাশের পর এটি দেশের পাঠকদের কাছে পরিচিতি পায়।
গতকাল সোমবার পর্যন্ত গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংকের গ্রাহকরা মোবাই ডেটা ব্যবহার করে এই ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না। তবে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের একটি অংশ সেখানে প্রবেশ করতে পারছিলেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








