বেশি দামে ডলার বিক্রি: ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা
প্রবাস নিউজ ডেস্কঃ
ডলারের দর কারচুপির অভিযোগে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের দর কারচুপির অভিযোগে সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ ইসলামী, মার্কেন্টাইল, মধুমতি, মিডল্যান্ড, ব্র্যাক, এক্সিম, প্রিমিয়ার, শাহজালাল ইসলামী ও ট্রাস্টের ট্রেজারি প্রধানদের এক লাখ টাকা করে জরিমানা করা হবে।
আজ রোববার নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মার্কিন ডলারের দর কারচুপি নিয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক নয়। এজন্য ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১০৯(৭) ধারা অনুযায়ী জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে বাংলাদেশ ব্যাংক জানতে চেয়েছিল, চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








