ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

রিজার্ভে ধরে রাখতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩  

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ও সরকারকে ঋণ দেওয়ার জন্য অর্থ ছাপানো থেকে বিরত থাকবে।

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের নীতিগত পরিবর্তন আনবে না। এই সময়ে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ও সরকারকে ঋণ দেওয়ার জন্য অর্থ ছাপানো থেকে বিরত থাকবে।

তবে নির্বাচনের পর নতুন সরকারের অধীনে রিজার্ভ ম্যানেজমেন্ট ও ব্যাংকিং খাত সংস্কারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেবে কেন্দ্রীয় ব্যাংক।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ ও নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বুধবার এ সুপারিশ করেন।

রিজার্ভ কমে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির দ্বৈত চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবিদ এবং অন্যান্য অংশীদারদের কাছ থেকে মতামত নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। গত সপ্তাহে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেছিল বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ
জনপ্রিয়