কমেছে স্বর্ণের দাম
প্রবাস নিউজ ডেস্কঃ
কমেছে স্বর্ণের দাম। ভরিতে এবার ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম কমে নেমে এসেছে ৯১ হাজার ৯৬ টাকায়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম কমে হয়েছে ৭ হাজার ৮১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭ হাজার ৪৬০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৬ হাজার ৩৯৫ টাকা।
নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ৫ হাজার ৩৩০ টাকা।
ক্যাটাগরি অনুসারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








