ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত
প্রবাস নিউজ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোন প্রভাব ফেলবে না এবং ভিসা নীতি নিয়ে সরকারও কোনো চাপ অনুভব করছে না।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোন প্রভাব ফেলবে না এবং ভিসা নীতি নিয়ে সরকারও কোনো চাপ অনুভব করছে না।
আজ বুধবার দুপুরে সিলেটে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তারা খুব আগ্রহী যেন বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফি এর ওপর নির্ভরশীল।'
দীপু মনি আরও বলেন, 'সরকার কোনো চাপ অনুভব করছে না। কারণ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অঙ্গীকারাবদ্ধ।'
তিনি বলেন, 'আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছেন, নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে এবং সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।'
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








