মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পোশাক রপ্তানিতে প্রভাব ফেলবে না: বিজিএমইএ
প্রবাস নিউজ ডেস্কঃ
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেশটির বাজারে পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেশটির বাজারে পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না।
তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এই ব্যবসায়ী নেতা।
ফারুক হাসান বলেন, '১০টি প্রতিষ্ঠান ৩০০ কোটি টাকা পাচার করেছে বলে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা অসত্য ও ভিত্তিহীন।'
প্রকাশিত সংবাদে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ৪টি বিজিএমইএ সদস্য এবং দুটি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য।
তবে, অর্থপাচারের অভিযোগ তদন্তে টাস্কফোর্স গঠনের দাবি জানান এই ব্যবসায়ী নেতা।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








