ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

`এক বছরের জন্য আগাম ডলার বুকিং দেয়া যাবে`

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৬:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩  

ডলারের দাম নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘এবার ডলারের আগাম দাম নির্ধারণ,বুকিংয়ের ব্যবস্থা’। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক রবিবার ডলারের দাম বিশেষ করে ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেওয়া সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে।

ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ডলারের ভবিষ্যৎ দাম (ফরোয়ার্ড রেট) সর্বোচ্চ কত হবে তা-ও বেঁধে দেওয়া হয়েছে। এক বছর পর ডলারের দাম বর্তমানের চেয়ে ‘এসএমএআরটি’ বা স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে মূল্যস্ফীতি বাড়তে থাকায় ডলার সাশ্রয়ে আমদানি নিরুৎসাহ করাসহ বেশ কিছু পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। এর পরও ডলারের বাজারে অস্থিরতা চলতে থাকায় কেন্দ্রীয় ব্যাংক এবার ডলার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে নতুন নিয়ম চালু করল।

একই সঙ্গে বাজারে ডলারের জোগান বাড়াতে রপ্তানিকারকদের ডলার ধরে রাখার সীমা অর্ধেক কমানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নিয়মে এক বছরের জন্য ডলার বুকিং দিয়ে রাখা যাবে। এজন্য গ্রাহককে অতিরিক্ত অর্থ দিতে হবে। এটা নির্ধারিত হবে এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হয় সে হিসাবে, যেটা স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত, সংক্ষেপে যার নাম এসএমএআরটি।

একই বিষয়ে সমকালের প্রধান শিরোনাম 'অগ্রিম ডলার কেনাবেচার সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক'। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে এতদিন আমদানি পর্যায়ে ডলারের ফরোওয়ার্ড রেট বা ভবিষ্যৎ দাম নির্ধারণের ক্ষেত্রে এতদিন কোনো সীমা নির্ধারিত ছিল না।

সে সময় ব্যাংকগুলো ডলারের ক্রয়মূল্যের সঙ্গে প্রিমিয়াম যুক্ত করে এ দাম নির্ধারণ করতে পারত। তবে ডলার সংকটের কারণে এক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো এখন থেকে ফরওয়ার্ড রেটের ক্ষেত্রে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ মূল্য বেশি নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বর্তমানে আমদানির জন্য ডলারের সর্বোচ্চ দল ১১০ টাকা ৬০ পয়সা। কোন আমদানিকারক যদি একমাস পরে পরিশোধের জন্য আজ ডলার কেনার চুক্তি করেন তাহলে দেওয়া হবে ১১১ টাকা ৬০ পয়সা ৩ মাসের ডলার বুকিং দিলে দর হবে ১১৩ টাকা ৮৫ পয়সা।

কেউ এখন ডলারের বুকিং দিয়ে রাখলে এক বছর পর তাকে প্রতি ডলার পরিশোধ করতে হবে ১২৩ টাকায় ৯১ পয়সা।

প্রতিবেদনে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় দুই রাজনৈতিক দলের পালটাপালটি’ কর্মসূচি ঘিরে বেড়েছে রাজনীতির উত্তাপ। সেই উত্তাপে এবার যুক্ত হলো নতুন মাত্রা।

দলীয় প্রধানের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি।

অন্যদিকে অপরাজনীতি ছাড়তে বিএনপিকেও ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। এমন আলটিমেটামে বিভিন্ন রাজনৈতিক দলের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সরকার পতনের একদফা দাবিতে টানা কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির কর্মসূচির দিনগুলোতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগও।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পালটাপালটি আলটিমেটামের পরিণতি ভয়াবহ। আলাপ-আলোচনার মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচনের পথ বের করা না যায়, তার মাশুল দিতে হবে পুরো জাতিকে।

ভিসা নীতি নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ‘ভিসানীতির চাপে চাঙ্গা আন্দোলন’। প্রতিবেদনে বলা হচ্ছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মার্কিন ভিসা নিষেধাজ্ঞাকে সরকারের ওপর একটি বড় চাপ হিসেবে দেখছে বিএনপি।

দলটি আন্দোলন কর্মসূচি আরো জোরালো করে এই চাপকে ঘণীভূত করতে চায়। সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে রোডমার্চসহ চলমান ঘোষিত কর্মসূচি পালন শেষে ঢাকায় লাগাতার আন্দোলন শুরু করার পরিকল্পনা করছে বিএনপি ।

বিএনপি নেতারা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করায় সরকার দেশে-বিদেশে চাপে পড়েছে। সরকারি দলের নেতারাও এতে দুশ্চিন্তায় পড়েছেন। নেতারা এও বলছেন, সরকার যদি এত কিছুর পরেও একতরফা একটি নির্বাচনের দিকে অগ্রসর হয়, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে।

সরকারের পদত্যাগের দাবির পাশাপাশি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তি ইস্যুকেও জোরালোভাবে সম্পৃক্ত করতে যাচ্ছে বিএনপি।

গত ১২ই জুলাই থেকে এক দফার আন্দোলন শুরু করা বিএনপি এখন ঢাকাসহ দেশব্যাপী পনের দিনের কর্মসূচি পালন করছে, যা আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অঞ্চলে রোডমার্চের মধ্য দিয়ে শেষ হবে। এরপর দাবি আদায়ে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার পরিকল্পনা দলটির।

সর্বশেষ
জনপ্রিয়