আরব আমিরাতে বাংলাদেশি সিনেমা দেখানোর উদ্যোগ, অক্টোবরে ‘সুড়ঙ্গ’
প্রবাস নিউজ ডেস্কঃ
আরব আমিরাতে বসবাসরত বাংলাভাষী মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশটিতে বাংলাদেশি সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে আমেরিকান প্রতিষ্ঠান ‘বায়োস্কোপ ফিল্মস’। আমেরিকা, কানাডা ও মালয়েশিয়ার মতো এবার সংযুক্ত আরব আমিরাতেও চলবে বাংলাদেশি সিনেমা। অক্টোবরের শুরুতেই ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে আমিরাতে যাত্রা করবে এই প্রতিষ্ঠান।
এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশি সিনেমা দেশটিতে নিয়ে আসবে এই প্রতিষ্ঠান। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বায়োস্কোপ মিডিয়া ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি সিনেমার বিপণনে তাদের সহযোগী প্রতিষ্ঠান দি বিগ পিকচার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্মসের চিফ অপারেটিং অফিসার শুভজিৎ রায়। তিনি বলেন, বাংলাদেশি চলচ্চিত্র আরব আমিরাতে আমরা প্রদর্শন করতে চাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দ্য বিগ পিকচার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পিভি সুনিল ও পরিচালক রাহুল কাপুর।

বায়োস্কোপের দুই মহাপরিচালক রাজ হামিদ ও নৌসাবা রশিদ জানান, প্রতি বছর দেশে একাধিক ব্লকবাস্টার সিনেমা মুক্তি পায়। আমেরিকা ও কানাডা প্রবাসীরা এগুলো উপভোগ করতে পারলেও মধ্যপ্রাচ্য প্রবাসীরা সে সুযোগ পাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বৃহৎ বাংলাদেশি কমিউনিটির বিনোদনের সুযোগ এনে দিতে তারা বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিচ্ছেন। আগামী বছর থেকে দেশের সঙ্গে মিল রেখে একই দিন সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের চলচ্চিত্র রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠান।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








