ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই
রাজধানীর লালবাগে আগুন লাগা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। আগুন নেভার পর সরেজমিনে ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, জিনিসপত্র সব পুড়ে গেছে।

লোহার আসবাবপত্রের কিছু অংশ অবশিষ্ট আছে। এছাড়া অন্যান্য জিনিস পুড়ে স্তূপ আকারে রয়েছে। ভবনে থাকা সিলিং ফ্যানের পাখা পর্যন্ত পুড়ে গেছে।

তৃতীয় তলায়ও একই অবস্থা। পুড়ে সব ছাই হয়ে গেছে। ভবনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ও তীব্র গরম ৷ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের এসআরএম শাহাদাত হোসেন বলেন, পাশেই আমার বাসা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসেই ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করি। প্রথমে আগুনের তীব্রতা থাকলেও সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








