পাঁচ বছর পর টেস্ট ম্যাচ পেল সিলেট
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বকাপের পর ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়। এখন তিন ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপে যাবে দুদল। বিশ্বকাপের পর আছে দুই টেস্টের সিরিজ। সেই তারিখ বেশ আগে জানালেও এবার ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।
বিশ্বকাপের পর ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
আজ সোমবার মিরপুরে টাইটেল স্পন্সর হিসেবে ডাচ বাংলা ব্যাংকের নাম ঘোষণার সময় এই তথ্য জানানো হয়েছে।
এই টেস্ট সিরিজ দিয়ে পাঁচ বছর পর টেস্ট ম্যাচ পাচ্ছে সিলেটের ভেন্যু। ২০১৮ সালের তিন নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশ দল হেরে যায় ১৫১ রানে।
২০১৮ সালের পর ঘরের মাঠে অনেক সিরিজ খেললেও সিলেট পায়নি টেস্ট। তবে ভেন্যুটিতে এই সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে হয়েছে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








