দুই ইভেন্টে পদক জিতল বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
দক্ষিণ এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জয়ীরা।
দক্ষিণ এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টে পদক জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ দলগত মিশ্র ইভেন্টে রানার্স হওয়ায় রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ দলগত মিশ্র ইভেন্টে এসেছে ব্রোঞ্জ পদক।
নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত আসরে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য ছয় দেশ অংশ নেয়। এতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৫ মিশ্র দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। স্বর্ণ পদক জিতেছে দেশটির অংশগ্রহণকারীরা।
ব্যাডমিন্টনের এই চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৭ শ্রেণীতে একক ইভেন্টে বাংলাদেশের শিফাত উল্লাহ, রাজন মিয়া, মাথিনা মাধুর্য বিশ্বাস, সিনথিয়া খানম প্রিয়তি অংশ নেন। দলগত বালক ইভেন্টে শিফাত উল্লাহ ও রাজন, দলগত বালিকা ইভেন্টে মাথিনা ও সিনথিয়া এবং মিশ্র দ্বৈত ইভেন্টে সিফাত ও মাথিনা এবং রাজন ও সিনথিয়া অংশ নেন।
অনূর্ধ্ব-১৫ বালক একক ইভেন্টে মুস্তাকিম হোসাইন ও ওয়ালিউল্লাহ এবং বালিকা ইভেন্টে আফিফা খান তানজিলা মাহমুদ অংশ নেন। বালক দ্বৈত ইভেন্টে ছিলেন মুস্তাকিম ও ওয়ালিউল্লাহ, বালিকা দ্বৈতে অংশ নেন আফিফা ও তানজিলা। এছাড়া মিশ্র ইভেন্টে মুস্তাকিম ও তানজিলা এবং ওয়ালিউল্লাহ ও আফিফা অংশ নেন।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








