মন্টিয়েলকে ১৩১ কোটি টাকায় কিনছে নটিংহ্যাম ফরেস্ট
প্রবাস নিউজ ডেস্কঃ
সেভিয়া ছেড়ে নটিংহ্যাম ফরেস্টে যাচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড় গঞ্জালো মন্টিয়েল।
তাকে ১১ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনছে নটিংহ্যাম ফরেস্ট, যা বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি টাকারও বেশি।
তবে এই চুক্তির বিস্তারিত এখনও জানা যায়নি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সোমবার মধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
২৬ বছর বয়সী মন্টিয়েল বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি থেকে গোল করে।
সুপার কাপে ম্যানচেস্টার সিটির কাছে সেভিয়ার পরাজয়ের সময়ও শ্যুটআউটে গোল করেছিলেন এই ডিফেন্ডার।
২০২১ সালে রিভার প্লেট থেকে সেভিয়ায় যোগ দেয়ার পর থেকে মন্টিয়েল স্প্যানিশ ক্লাবটির হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








