হায়দরাবাদকে ১৩৪ রানেই আটকে দিলো চেন্নাই
প্রবাস নিউজ ডেস্কঃ
রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানাদের বোলিংয়ে হাত খুলে খেলতেই পারলেন না সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে মোটে ১৩৪ রান করতে পারলো এইডেন মার্করামের দল। জিততে হলে ১৩৫ করতে হবে চেন্নাই সুপার কিংসকে।
ঘরের মাঠে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওপেনার অভিষেক শর্মা শুরুটা করেছিলেন ভালোই।
কিন্তু তার ২৬ বলে ৩৪ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু করতে পারেননি বাকি ব্যাটাররা। আরেক ওপেনার হ্যারি ব্রুক করেন ১৩ বলে ১৮।
টপঅর্ডারের পাঁচ ব্যাটারই সেট হয়ে আউট হয়েছেন। ফলে চ্যালেঞ্জিং পুঁজি পাওয়া হয়নি হায়দরাবাদের।
চেন্নাই স্পিনার রবীন্দ্র জাদেজা ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট। বাকিরাও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








