ঢাকা, ২০২৬-০৭-২৩ | ৭ শ্রাবণ,  ১৪৩৩

বাফুফের গভর্নমেন্ট রিলেশন্স কমিটির সভাপতি হ্যাপি, ডেপুটি চেয়ারম্য

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:১৪, ১০ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন্স কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও ফরহাদ হোসেন আজাদ। 

ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিকে সভাপতি এবং ফরহাদ হোসেন আজাদকে ডেপুটি চেয়ারম্যান করে নতুন গভার্নমেন্ট রিলেশন্স কমিটির তালিকা প্রকাশ করেছে বাফুফে।


ফরহাদ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
বাফুফের গভর্নমেন্ট রিলেশন্স কমিটির সদস্য হয়েছেন ৬ জন। তারা হলেন- শাখাওয়াত হোসেন ভূইয়া, কামরুল হাসান হিলটন, মনজুর মোর্শেদ, খাইরুল বারি মল্লিক, আলী আহম্মেদ দেওয়ান ও সফিকুর রহমান খোকন।

সর্বশেষ
জনপ্রিয়