ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

চোখ ধাঁধানো বাউন্ডারিতে শুরু, তারপর হতাশ করলেন লিটন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:১০, ২০ এপ্রিল ২০২৩  

আইপিএল অভিষেকে শুরুটা করেছিলেন দারুণ। প্রথম বলে সামনের পায়ে চোখ ধাঁধানো এক ড্রাইভে বাউন্ডারি হাঁকান লিটন দাস। কিন্তু এমন শুরুর পর হতাশ করলেন বাংলাদেশি উইকেটরক্ষক এই ব্যাটার।

৪ বলে ৪ রান করে বাতাসে ভাসিয়ে দিলেন ক্যাচ। মুকেশ কুমারের বলে স্কয়ার লেগে যে শটটি খেললেন, তা বেশ দৃষ্টিকটুই ঠেকলো। 'মারব কি ছাড়বো' করতে করতে তুলে দিলেন আকাশে। বোঝাই যাচ্ছিল, নার্ভাসনেসে পেয়ে বসেছে লিটনকে। ফলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না।

ঘরের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতা নাইট রাইডার্সকে তিনি জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

এর আগে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটিতে হানা দেয় বৃষ্টি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টস হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে করা হয় রাত পৌনে নয়টায়।

তবে সোয়া এক ঘণ্টা দেরিতে টস হলেও কোনো ওভার কাটা হয়নি। পুরো ২০ ওভার করেই পাবে দুই দল।

সর্বশেষ
জনপ্রিয়