বাফুফের ১৫ তম সদস্য নির্বাচনের ভোট ৩০ নভেম্বর
প্রবাস নিউজ ডেস্কঃ
গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে দুইজন সদস্য প্রার্থী এখলাছ উদ্দীন ও সাইফুর রহমান মনি সমান ৬১ করে ভোট পেয়েছিলেন। তখনই জানা গিয়েছিল, ১৫ নম্বর সদস্য নির্বাচনের জন্য ওই দুইজনের মধ্যে পূনরায় ভোট হবে। শনিবার বাফুফের নতুন কমিটির প্রথম সভায় ওই ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে।
এখলাস ও মনির মধ্যে ভোট হবে ৩০ নভেম্বর। এবার আর পাঁচতারকা হোটেলে নয়, ভোট হবে মতিঝিলের বাফুফে ভবনেই। ভোটের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। ২৬ অক্টোবর ভোট গ্রহণ হয়েছিল ৪ ঘণ্টাব্যাপি।
এখলাছ উদ্দীন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার বাইরে থাকলেও ভোটের লড়াইয়ে অনেক পরিচিত মুখকে পেছনে ফেলে শীর্ষ ১৬ জনে জায়গা করে নিয়েছেন।
তৃণমূলের এই সংগঠক পুননির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি আগেও একবার সদস্য পদে নির্বাচন করেছিলেন। তবে জিততে পারেননি।
২৬ অক্টোবর নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট প্রয়োগ করেছিলেন। একটি সদস্য পদের নির্বাচনের জন্য কতজন ভোট দিতে আসেন সেটাই দেখার বিষয়। ভোটারদের সাথে দুই প্রার্থীর যোগাযোগের ওপর নির্ভর করে কাউন্সিলরদের উপস্থিতির পরিমাণ।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








