ভোরে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা
প্রবাস নিউজ ডেস্কঃ
আফগান রূপকথা নাকি প্রোটিয়াদের ‘চোকার’ অপবাদ থেকে মুক্তি? ফাইনালের টিকিট নিশ্চিতের মিশনে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। রশিদ খানদের সামনে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখার সুযোগ। অন্যদিকে, নকআউট পর্বে দুইবার খেলেও ব্যর্থ এডেন মার্করামদের সামনে আরও একটা সুযোগ শিরোপার মঞ্চে জায়গা করে নেয়ার। ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৬টায়।
ফাইনালে যাবে কারা, মার্করামের দক্ষিণ আফ্রিকা না রশিদের আফগানিস্তান
ক্রিকেট বিশ্বে উদীয়মান শক্তি আফগানিস্তান। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার আছে সমৃদ্ধ ক্রিকেট ইতিহাস। বিশ্ব আসরে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে একাধিকবার। আফগানরা ইতিহাস লিখে প্রথমবার জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। রশিদ খানরা যেমন চমক দেখিয়েছে, তেমনি বিশ্বকাপের নকআউটে চাপ নিতে না পারার অপবাদ আছে প্রোটিয়াদের। অতীত ইতিহাস যাই হোক, ফাইনালের টিকিট কাটার মঞ্চে নিশ্চয়ই ছাড় দিবে না কেউ কাউকে।
২০০৯ ও ২০১৪। ১০ বছর আগে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচ হারতে হারতেও জিতে গেছে প্রোটিয়ারা। তবে কি অপয়া কেটেছে আফ্রিকানদের? তার প্রমাণ হতে পারে আফগান পরীক্ষার মধ্য দিয়ে। নামে-ভারে এগিয়ে থাকা দলটার ব্যাটিং বিভাগে কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেন, এডেন মার্করাম, মিলাররা রয়েছেন দারুণ ছন্দে।
বোলিং বিভাগে রাবাদা, নর্কিয়া, বার্টম্যান, মহারাজ, শামসিরা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন প্রতিপক্ষকে। তবে প্রোটিয়াদের বিশ্বকাপের নকআউট মিশনে বহুবার অভিশাপ হয়ে এসেছে বৃষ্টি। এদিনও সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। অন্যদিকে, রূপকথার এক সফরে আছে আফগানিস্তান। ক্যারিবিয়ান ভূমিতে তার পূর্ণতা পেতে সর্বশক্তি দিয়ে লড়াই করে যাচ্ছে দলটা। প্রতিপক্ষের শক্তির দিকে না তাকিয়ে দলটা প্রত্যয়ী অদম্য মানসিকতার ওপর।
রশিদ খানের নেতৃত্বে এই পথচলায় তারা বিদায় করেছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশকে। দলটার ব্যাটিংয়ের মূল ভরসা তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি এবারের বিশ্বকাপে সংগ্রহ করেছে রেকর্ডসংখ্যক রান। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ২৮১ রান নিয়ে শীর্ষে গুরবাজ আর তৃতীয় স্থানে জাদরান।
আফগানিস্তানের বোলিং বিভাগ বরাবরই অপ্রতিরোধ্য। ১৬ উইকেট নিয়ে ফজলহক ফারুকী নেতৃত্বে রয়েছেন উইকেট সংগ্রহের তালিকার। ১৪ উইকেট রয়েছে রশিদ খানের ঝুলিতে। তাছাড়া মোহাম্মদ নবী, নাভিন উল হকরা প্রস্তুত প্রোটিয়াদের পরীক্ষা নিতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা হাসবে শেষ হাসি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








