‘এর থেকে বড় অপমান আর হতে পারে না’
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারে ফুঁসছে গোটা পাকিস্তান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অন্য দেশের ক্রিকেটাররা পাকিস্তানের সমালোচনায় মুখর।
সুপার ওভারে পাকিস্তানের এমন হার মেনে নিতে পারছে না কেউই। অন্যদিকে যুক্তরাষ্ট্রকেও সবাই সমীহ করছে এমন দারুণ খেলার জন্য। পাকিস্তান ক্রিকেটের জন্য এটি সবচেয়ে বড় অপমান বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল।
কামরান আকমল তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘সুপার ওভারে হারা, এটি পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অপমান। এর থেকে বড় অপমান হতে পারে না। যুক্তরাষ্ট্র দারুণ খেলেছে। তাদেরকে দেখে মনে হয়নি তারা নিচু সারির দল। দেখে মনে হয়েছে তারা পাকিস্তানের থেকে অনেক ভালো দল। এটাই একটা দলের পরিপক্বতা প্রকাশ করে।’
যুক্তরাষ্ট্রের ম্যাচ জেতাটা প্রাপ্য আখ্যা দিয়ে আকমল বলেন, ‘তাদের এই জয়টা প্রাপ্য, কারণ তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। আমাদের ক্রিকেটের আসল রূপ ফুটে উঠেছে। এটা প্রমাণ করেছে আমাদের ক্রিকেটটা কীভাবে চলছে।’
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








