কবে রিয়ালে যাবেন এমবাপে, জানা গেল দিনক্ষণ
প্রবাস নিউজ ডেস্কঃ
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়েছেন। এরপর কিলিয়ান এমবাপে যোগ দেবেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে। এই দুইটি বিষয় প্রায় সবারই জানা। কবে নতুন ক্লাবে যোগ দেবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা, সেটি নিয়েই ছিল ফুটবল ভক্তদের কৌতুহল।
অবশেষে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ফুটবল ভক্তদের সেই কৌতুহল মিটিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সপ্তাহেই স্পেনের মাটিতে পা রাখবেন এমবাপে। এক্ষেত্রে দিনক্ষণও জানিয়ে দিয়েছে তারা। প্রতিবেদনে মার্কা বলছে, আগামী ৬ জুন বৃহস্পতিবার চুক্তিপত্র উন্মোচন করবেন এমবাপে।
সেদিন মাদ্রিদে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাবেন এমবাপে। এতদিন রিয়ালের সঙ্গে তার চুক্তির কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানাননি তিনি।
এমবাপে যে দ্রুতই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন, সে বিষয়ে অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ‘সিএনএন স্পোর্টস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা হবে। নতুন ক্লাবে যোগ দিতে আমার তর সইছে না। আমি আমার দেশ ছেড়েছি (আরেক লিগে খেলতে) প্রথমবারের মতো।’
২০১৭ সাল থেকেই এমবাপেকে দলে ভিড়ানোর চেষ্টা করছিল রিয়াল। সে সময় ফরাসি তারকার সঙ্গে চুক্তিও প্রায় সেরে ফেলেছিল স্প্যানিশ লা লিগার ক্লাবটি। বলা যায়, রিয়ালকে এক প্রকার ফাঁকি দিয়ে পিএসজির সঙ্গে চুক্তি করেছিল এমবাপে। প্যারিসে ৭ বছর কাটিয়ে অবশেষে সেই মাদ্রিদে আসছেন ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলার।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








